আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: বাহরাইনের নির্যাতিত জনগণকে দমন করার কুউদ্দেশ্যে গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি বাহিনী’র সাথে বাহরাইনে অবস্থান নেওয়া কুয়েত নৌবাহিনী আজ তাদের অবস্থান হতে সরে গেছে।
কুয়েতের অফিশিয়াল বার্তা সংস্থার বরাত দিয়ে জানা গেছে যে, মানামায় অবস্থানরত কুয়েতি সামরিক কর্মকর্তা জেনারেল আলী আসাকের এ কথা উল্লেখ করে বলেন: বাহরাইন সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা ছিল আমাদের সৈন্যদের কর্তব্য এবং তা তারা ভালোভাবেই আঞ্জাম দিয়েছে!!
কুয়েতি এ সামরিক কর্মকর্তা এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেন নি যে, বাহরাইনের সমুদ্র পথ কোন ধরণের হুমকির সম্মুখীন ছিল এবং তার সৈন্যরা সে হুমকি দূর করতে সক্ষম হয়েছে।#